আগামী সপ্তাহে কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।
জালালি জানান, আগামী সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হতে যাওয়া এসসিও সম্মেলনের পার্শ্ববৈঠকে দুই নেতার সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। সম্মেলনে অংশ নিতে দুই দেশের প্রেসিডেন্টই কিরগিজস্তান সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে এই বৈঠক হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মস্কো ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে।
এসসিও সম্মেলনে দুই নেতার সম্ভাব্য বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও চলমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের আলোচ্যসূচি বা নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত বিস্তারিত কিছু জানাননি। সূত্র: আলজাজিরা
'নিজের সংলাপ নিজেই ভুলে গেছেন', বেসেন্টকে গালিবাফের ব্যঙ্গ
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে ইরান