যুক্তরাষ্ট্র ‘যেকোনো সময়’ ইরানে আবার হামলা চালাতে পারে: ট্রাম্প

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় ১৮ জন নিহত হওয়ার খবরের মধ্যেই দেশটির বিরুদ্ধে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ‘যেকোনো সময়’ ইরানে আবার হামলা চালাতে পারে।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘খুব জোরালো’ হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের তৈরি নতুন রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে আরও সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানান ট্রাম্প।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, সর্বশেষ মার্কিন হামলায় ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি বিয়ের অনুষ্ঠানে থাকা চারজনও রয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। তবে হামলাটি বেসামরিকদের লক্ষ্য করে চালানো হয়েছিল কি না, তা যুক্তরাষ্ট্র নিশ্চিত করেনি।

এমএজেড
আরও পড়ুন