ইরানে সাংবাদিকদের হুমকি দেওয়ায় কানাডার তীব্র নিন্দা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

দেশের বাইরে কর্মরত কথিত 'শত্রুপক্ষের' সাংবাদিকদের হুমকি দেওয়ায় ইরানের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র বিদেশে কর্মরত 'শত্রুপক্ষের' ফারসি ভাষার সংবাদমাধ্যমের সাংবাদিকদের সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে বলে মন্তব্য করার পর কানাডা এ প্রতিক্রিয়া জানায়।

ইরান ইন্টারন্যাশনালের এক প্রশ্নের জবাবে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানি সরকারের পক্ষ থেকে দেশের ভেতরে ও বাইরে সাংবাদিকদের দেওয়া হুমকির কঠোর নিন্দা জানায় অটোয়া।

মন্ত্রণালয়টি আরও বলেছে, সরকারি সংস্থার ভয়ভীতি ও হয়রানি থেকে মুক্ত পরিবেশে সংবাদমাধ্যমের কাজ করার অধিকারকে কানাডা দৃঢ়ভাবে সমর্থন করে।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফজল শেখারচি বিদেশে কর্মরত ফারসি ভাষার সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে হুঁশিয়ারি দেন। তার বক্তব্য অনুযায়ী, এসব সাংবাদিককে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।

শেখারচির ওই মন্তব্যের পরই কানাডা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার অধিকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করল। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন