হুথিদের ওপর বিমান হামলার প্রস্তুতি নিতে পেন্টাগনকে ট্রাম্পের নির্দেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

হুথিদের ওপর বিমান হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেও পরে অবস্থান বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফোনের পর ট্রাম্প হুথিদের বিরুদ্ধে বিমান হামলার প্রস্তুতি নিতে পেন্টাগনকে নির্দেশ দেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনটিতে বলা হয়, ইয়েমেন নিয়ে গত কয়েক দফায় কৌশল বদলেছেন ট্রাম্প। ইরানসমর্থিত হুথিদের বিরুদ্ধে হামলার জন্য সৌদি আরবের চাপ এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে নতুন একটি সংঘাতের মঞ্চ তৈরি হওয়ার ঝুঁকির মধ্যে তিনি সিদ্ধান্ত বদলেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথি আন্দোলন দেশটির পুরো লোহিত সাগর উপকূল দখলের লক্ষ্যে দ্রুত অভিযান চালিয়েছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। এতে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে চাপের মুখে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে দ্রুত অগ্রসরমান হুথিদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আহ্বান জানান। এর আগের দিন ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছিলেন, তিনি হুথিদের ওপর হামলার পক্ষে নন।

তবে সৌদি যুবরাজের ফোনের পর নিজের অবস্থান পরিবর্তন করেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এরপর ট্রাম্প পেন্টাগনকে হুথিদের বিরুদ্ধে বিমান হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প একদিকে সৌদি আরবের চাপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে আরেকটি সংঘাতের মঞ্চ তৈরির ঝুঁকি, এই দুইয়ের মধ্যে সিদ্ধান্ত বদলাচ্ছেন। সূত্র: ডন

এএস
আরও পড়ুন