পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানকে পূর্ণ অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

ইরানের পরমাণু কর্মসূচি ও সন্ত্রাসে সমর্থন বন্ধের বিনিময়ে দেশটিকে পূর্ণ অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান সেই প্রস্তাব একেবারেই প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, গত ৫১ বছর ধরে ইরানের ‘উগ্রপন্থী সরকার’ রক্তপাত ও ব্যাপক হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ শাসন করেছে। তাঁর দাবি, এই সরকার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মৃত্যু, ধ্বংস ও বিশৃঙ্খলা ছড়িয়েছে।

ট্রাম্প বলেন, গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন। ওই আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং সন্ত্রাসে সমর্থন প্রত্যাহারের বিনিময়ে দেশটিকে পূর্ণ অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তিনি বলেন, ইরান প্রস্তাবটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল এবং এটিকে তিনি ‘বড় ভুল’ হিসেবে উল্লেখ করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত