কিউবার কমিউনিস্ট সরকার ‘পতন হবে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে বেরিয়ে গেছে কিউবার প্রতিনিধিদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণের সময় ট্রাম্প কিউবার সরকারের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তার প্রশাসন কিউবার পরিস্থিতিতে মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করছে। তার দাবি, দেশটির কমিউনিস্ট সরকার ব্যাপক চাপের মুখে রয়েছে এবং বর্তমানে তারা সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে।
কিউবার সরকারকে ‘সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি খারাপ এবং শেষ পর্যন্ত এই সরকার পতনের মুখে পড়বে।
ট্রাম্প বলেন, কিউবা নিয়ে তার প্রশাসনের বর্তমান আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতৃত্ব দিচ্ছেন। রুবিও তখন জাতিসংঘের বার্ষিক অধিবেশনে উপস্থিত ছিলেন।
মার্কো রুবিও কিউবার সঙ্গে আলোচনায় গভীরভাবে যুক্ত রয়েছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন দেখা যাক কী ঘটে।
ট্রাম্প কিউবার সরকার নিয়ে এসব মন্তব্য করার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস পারিয়াইয়ার নেতৃত্বাধীন কিউবার প্রতিনিধিদল অধিবেশনকক্ষ থেকে উঠে বেরিয়ে যায়। সূত্র: সিএনএন
পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানকে পূর্ণ অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব
‘আপনাদের এখানে থাকা উচিত নয়’, সিএনএন সাংবাদিককে ট্রাম্প