জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার জার্মানির পররাষ্ট্র দপ্তরের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে ইরান যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং রাজনৈতিকভাবে 'বিপর্যয়কর ভুল'- এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনা করেছেন।
তিনি বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন- এ বিষয়ে খুব কমই সন্দেহ আছে।
তিনি যুক্তরাষ্ট্রের দাবি- 'ইরানের পক্ষ থেকে আসন্ন হামলার আশঙ্কা ছিল'- তা নাকচ করে বলেন, এই যুক্তি টেকে না এবং মার্কিন গোয়েন্দা সংস্থার একটি অংশও একই মূল্যায়ন করেছে বলে ইঙ্গিত দেন।
স্টাইনমায়ার আরও বলেন, 'এই যুদ্ধ রাজনৈতিকভাবে এক বিপর্যয়কর ভুল এবং সবচেয়ে হতাশার বিষয়- এটি এড়ানো সম্ভব ছিল, অপ্রয়োজনীয় যুদ্ধ'।
ভাষণে তিনি বলেন, 'দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারির আগে যেমন রাশিয়ার সঙ্গে সম্পর্কের জায়গায় ফেরা সম্ভব নয়, তেমনি দুই হাজার পঁচিশ সালের বিশ জানুয়ারির আগের মতো আন্তঃআটলান্টিক সম্পর্কেও আর ফেরা যাবে না'। সূত্র: দ্য টেলিগ্রাফ
হরমুজ প্রণালিতে ইরানের মাইন শনাক্ত করলো মার্কিন গোয়েন্দাবাহিনী
প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হলো দিল্লিতে 
