হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার, যিনি বর্তমান পরিস্থিতিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন।
তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে তিনি বলেন, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালি দিয়ে এখনো স্বাভাবিক ও পূর্ণমাত্রার নৌ চলাচল পুনরুদ্ধার হয়নি, যা দ্রুত নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, এই যুদ্ধবিরতিকে অবশ্যই একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করতে হবে, যাতে আঞ্চলিক উত্তেজনা দীর্ঘমেয়াদে প্রশমিত হয় এবং স্থিতিশীলতা ফিরে আসে।
কুপার জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধার করা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি, কারণ এই গুরুত্বপূর্ণ জলপথে যে কোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলে। সূত্র: আলজাজিরা
হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা ইরানের
আংশিক আকাশসীমা খুলে দিলো ইরান
ইরানে মার্কিন-ইসরায়েলি বড় গুপ্তচর চক্র ভেঙে দিলো আইআরজিসি