৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৭ মে ২০২৬, ০৪:৪২ পিএম

ইসরায়েলের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।  রোববার (১৭ মে) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। 

প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে তিনটি পরোয়ানা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবং দুটি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে। তবে কবে এসব পরোয়ানা জারি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আইসিসি সাধারণত গোপনে পরোয়ানা জারি করে এবং পরে তা প্রকাশ করে থাকে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্টেট অ্যাটর্নি অফিস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা জারি করেছিল আইসিসি।  ওই বছরেরই মে মাসে আইসিসি প্রসিকিউটর করিম খান আবেদন করার পর এসব পরোয়ানা জারি করা হয়। অভিযোগ ছিল—গাজা যুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

AHA
আরও পড়ুন