ইউরোপীয় নিষেধাজ্ঞা এড়ানোর অভিযোগে রুশ ট্যাঙ্কার আটক করলো ফ্রান্স

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:২২ পিএম

রাশিয়ার তেল পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সন্দেহভাজন একটি ট্যাঙ্কারকে আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। ইউরোপীয় নিষেধাজ্ঞা এড়ানোর অভিযোগে পরিচালিত সামুদ্রিক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফরাসি কর্তৃপক্ষ জানায়, জাহাজটি রাশিয়ার মুরমানস্ক থেকে যাত্রা করেছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা জ্বালানি পরিবহনের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানটি আটলান্টিক মহাসাগরে ফ্রান্সের উপকূল থেকে দূরে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয়, যেখানে ব্রিটিশ সহায়তাও ছিল।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, এই ধরনের ট্যাঙ্কারগুলো ইউরোপীয় নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে রাশিয়ার যুদ্ধ অর্থায়নে ভূমিকা রাখছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

অন্যদিকে, রাশিয়া এই পদক্ষেপকে অবৈধ ও আন্তর্জাতিক আইনবিরোধী বলে অভিহিত করেছে এবং কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। সূত্র:সিএনএন

AS
আরও পড়ুন