তীব্র তাবদাহে আইফেল টাওয়ার–ল্যুভরের সময়সূচিতে কাটছাঁট

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া তীব্র তাপপ্রবাহ এবার আঘাত হেনেছে পর্যটন খাতেও। ফ্রান্সের রাজধানী প্যারিসের সবচেয়ে জনপ্রিয় দুই আকর্ষণ আইফেল টাওয়ার ও ল্যুভর মিউজিয়াম, দর্শনার্থীদের জন্য তাদের স্বাভাবিক সময়সূচিতে পরিবর্তন এনেছে।

সাধারণত পর্যটনের ব্যস্ত মৌসুমে মধ্যরাতের পর পর্যন্ত খোলা থাকে আইফেল টাওয়ার। কিন্তু অস্বাভাবিক গরমের কারণে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টাতেই সেটি বন্ধ করে দেওয়া হয়।

একই ব্যবস্থা বুধবারও (২৩ জুন) কার্যকর রাখা হয়েছে।

অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ জাদুঘর ল্যুভরও দর্শনার্থীদের জন্য নির্ধারিত সময় কমিয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন স্বাভাবিক সময়ের দুই ঘণ্টা আগে জাদুঘরের দরজা বন্ধ করা হবে।

তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় পর্যটক ও কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে ইউরোপের গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের মধ্যেই অনেক ভ্রমণকারীকে পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন