ফ্রান্সে শিক্ষার্থীদের ওপর পুলিশের সহিংসতায় ইরানের ক্ষোভ

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

ফ্রান্সে বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংস দমন-পীড়নের সমালোচনা করেছে ইরান। একই সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানি নিরাপত্তা বাহিনী ইহুদিবাদী ইসরায়েল প্রশিক্ষিত সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ফরাসি কর্মকর্তারা সেটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। অথচ ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশে সামান্য প্রতিবাদের ঘটনাও সহ্য করা হচ্ছে না এবং বিক্ষোভকারীদের ওপর চরম সহিংসতা চালানো হচ্ছে।

ফরাসি সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে বাঘাই বলেন, দেশটিতে দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ওপর পুলিশ সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত করে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত সহিংসতা ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

তবে বিক্ষোভকারীদের আচরণ নিয়েও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি বলেন, বিক্ষোভের সময় সহিংস আচরণ, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এড়িয়ে চলা প্রয়োজন।

বাঘাইর বক্তব্যে একদিকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানানো হয়েছে, অন্যদিকে বিক্ষোভের নামে সহিংসতা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির বিরুদ্ধেও অবস্থান তুলে ধরা হয়েছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত