ইরানের সক্ষমতা যুদ্ধক্ষেত্রে সরাসরি দেখবে যুক্তরাষ্ট্র: প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম

ইরানের প্রতিরক্ষা শিল্প ধ্বংসের দাবি করে কোনো লাভ হবে না বলে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে আল-রেজা। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইরানের সক্ষমতা ও উদ্যোগ সরাসরি দেখতে হবে যুক্তরাষ্ট্রকে এবং এর রাজনৈতিক প্রভাবও মোকাবিলা করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন নেতাদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর রসদবিষয়ক মন্ত্রী এবন আল-রেজা।

তিনি বলেন, হোয়াইট হাউসে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কল্পিত যুদ্ধের নাটক দিয়ে আড়াল করার চেষ্টা না করাই ভালো। জনগণের চাপ, সেনাদের ক্লান্তি এবং যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় যুক্তরাষ্ট্রের হিসাব-নিকাশে প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের প্রতিরক্ষা শিল্প ধ্বংস হয়ে গেছে, এমন দাবি নিয়েও সরাসরি প্রতিক্রিয়া জানান এবন আল-রেজা। তার ভাষ্য, এ ধরনের দাবি বাস্তব পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনবে না। বরং যুদ্ধক্ষেত্রেই ইরানের সক্ষমতা ও উদ্যোগের প্রমাণ দেখতে হবে প্রতিপক্ষকে।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, শুধু সামরিক সক্ষমতার বিষয়েই নয়, যুদ্ধক্ষেত্রে ইরানের পদক্ষেপের রাজনৈতিক প্রভাবও যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হবে। তার বক্তব্যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখ্যানের পাশাপাশি সম্ভাব্য সামরিক পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনকে সরাসরি সতর্ক করার বার্তা উঠে এসেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত