বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান বরখাস্ত

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৮:৪৫ এএম

বলিভিয়ায় প্রেসিডেন্টের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।অভিযানের একপর্যায়ে একটি ট্যাংক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালানো হয়। বুধবার (২৬ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী লাপাজের ঐতিহাসিক প্লাজা মুরিলো চত্বরে জড়ো হন সেনা সদস্যরা। এ সময় তাদের সঙ্গে ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান ছিল। মুরিলো চত্বরে বলিভিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন রয়েছে। অভিযানের একপর্যায়ে একটি ট্যাংক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়।

অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া। তাকে ঘিরে ছিল সেনাসদস্যসহ আটটি ট্যাংক। এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চায়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাতে গোনা সেই একই ৪০-৫০ জনকে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না।

সেনাবাহিনীর অভিযান চলাকালে টেলিভিশনে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আর্চি জনগণকে গণতন্ত্রের পক্ষে থেকে অভ্যুত্থানের বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসও জাতির প্রতি একই আহ্বান জানিয়ে বলেছেন, ‘একটি অভ্যুত্থান ঘটছে। এ ঘটনার পর সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়াকে বরখাস্ত করা হয়েছে।

MB/FI
আরও পড়ুন