তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

নিজের পোস্টে মমতা ব্যানার্জি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে জোটটি ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উষ্ণ অভিনন্দন দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

DR/AHA
আরও পড়ুন