শ্রীলঙ্কায় উদ্ধার ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তর নির্দেশ

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম

শ্রীলঙ্কার একটি আদালত ভারত মহাসাগরে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের ৮৪ নাবিকের মরদেহ ইরান দূতাবাসে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১১ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

মার্কিন ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারত আয়োজিত নৌমহড়া শেষে ফেরার পথে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা

জাহাজটিতে তখন দেড় শতাধিক ইরানি নাবিক অবস্থান করছিলেন। গুরুতর ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে যাওয়ার আগে সহায়তা সংকেত পাঠালে উদ্ধার অভিযানে নামে শ্রীলঙ্কার নৌবাহিনী। কয়েকজন নাবিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা গেলেও অধিকাংশই নিখোঁজ হন। পরে নিখোঁজদের অনেকের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একই ঘটনার প্রেক্ষাপটে ইরানের আরেকটি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান এবং এর ১৮৩ নাবিককে আশ্রয় দিয়েছে ভারত

প্রযুক্তিগত সমস্যার কারণে ২৮ ফেব্রুয়ারি জাহাজটি বিপদ সংকেত পাঠায়। এরপর ভারতের সরকার জানায়, জাহাজটি কচি বন্দরে নোঙর করার আবেদন করে। ১ মার্চ ডকিংয়ের অনুমোদন দেওয়া হয় এবং ৪ মার্চ থেকে জাহাজটি সেখানে অবস্থান করছে। সূত্র:আলজাজিরা

AS
আরও পড়ুন