আল-জাজিরার বিশ্লেষণ

পাকিস্তান আলোচনায় আনছে ‘নমনীয়তা’, বাড়ছে সমঝোতার সম্ভাবনা

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় একটি গুরুত্বপূর্ণ 'নমনীয়তার পরিবেশ' তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলি। তার মতে, বর্তমান যুদ্ধবিরতি যদি আরও বাড়ানো হয়, সেটিই প্রমাণ করবে যে উভয় পক্ষ আর সংঘাত বাড়াতে বা নতুন করে যুদ্ধ শুরু করতে আগ্রহী নয়।

তিনি বলেন, আলোচনার সময় প্রকাশ্যে কঠোর অবস্থান নেওয়া কৌশলের অংশ হলেও বাস্তব আলোচনার টেবিলে দুই পক্ষই রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সচেতন। নিজ নিজ দেশের অভ্যন্তরীণ চাপ ও রাজনৈতিক মূল্য বিবেচনায় তারা চূড়ান্ত অবস্থান থেকে কিছুটা সরে আসার সুযোগ খুঁজছে।

মোহামেদ আলি উল্লেখ করেন, এই নমনীয়তা তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার ভাষায়, দুই দেশের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছানোর পর থেকেই পাকিস্তান সক্রিয়ভাবে মধ্যস্থতা করে যাচ্ছে এবং আলাদাভাবে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করছে।

তিনি আরও বলেন, পাকিস্তান রাজি করাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইরানকে এই ঐতিহাসিক মুহূর্ত নষ্ট না করতে। কারণ, শুধু এই দুই দেশ নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং জ্বালানি অর্থনীতির স্থিতিশীলতার জন্যও এই আলোচনা সফল হওয়া অত্যন্ত জরুরি। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন