ধর্মীয়স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম

ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় তিনি জানান, এসব সংবেদনশীল স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান পরিচালনা করা যাবে না।

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাক পরিচালিত দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জনস্বার্থ ও সামাজিক কল্যাণ বিবেচনায় ধর্মীয়স্থান, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা মদের খুচরা দোকানগুলো বন্ধ করতে হবে।

রাজ্যজুড়ে তাসমাকের মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।

যদিও ২০২৫ সালে মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকার প্রায় ৪৮ হাজার কোটি টাকা আয় করেছে, তারপরও সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবেদনশীল এলাকায় থাকা দোকানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

 

AHA
আরও পড়ুন