প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

চীন দাবি করেছে, তারা প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

দেশটির ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি একটি ডামি (অকার্যকর) ওয়ারহেড বহন করছিল এবং নির্ধারিত লক্ষ্য এলাকায় সঠিকভাবে পৌঁছেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে এই উৎক্ষেপণ করা হয়। দেশটির নৌবাহিনী জানিয়েছে, এটি পরিকল্পিত সামরিক প্রশিক্ষণের অংশ ছিল এবং পরীক্ষার আগে সংশ্লিষ্ট কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দেশকে বিষয়টি জানানো হয়েছিল।

বেইজিং আরও বলেছে, এই পরীক্ষা আন্তর্জাতিক আইন ও প্রচলিত আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়েছে। তাদের দাবি, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি।

এটি সাম্প্রতিক সময়ে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দেশটি ১৯৮০ সালের পর প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) পরীক্ষা চালায়।

এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, চীন আগেই আঞ্চলিক সরকারগুলোকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনার বিষয়ে অবহিত করেছিল।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরে চীনের দুটি স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার গতিপথ ও কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এসব জাহাজ ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে জাপানের সংবাদ সংস্থা জানিয়েছে, টোকিওও আগাম এই পরীক্ষার তথ্য পেয়েছিল। তবে জাপান চীনের কাছে এই ধরনের পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

NM/YA
আরও পড়ুন