প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার দিল্লিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। লোক কল্যাণ মার্গে অবস্থান বিক্ষোভে অংশ নিতে যাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ একাধিক বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
সংসদ ভবন থেকে মিছিলের এক দিন পর মঙ্গলবার ফের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শতাধিক ছাত্রছাত্রী ও সমর্থক। তাঁরা দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়ে পুলিশের ‘বলপ্রয়োগের’ অভিযোগ তুলে প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের দাবি, পুলিশের কঠোর পদক্ষেপ তাঁদের প্রতিবাদের সংকল্প আরও দৃঢ় করেছে।
এদিকে, সমাজকর্মী সোনম ওয়াংচুককে তাঁর পছন্দের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানি করে আদালত এই নির্দেশ দেয়।
ওয়াংচুককে সাফদরজং হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরের আবেদন জানিয়ে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার স্ত্রী। একক বিচারপতির বেঞ্চ সেই আবেদন খারিজ করেছিল। পরে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তাঁকে দিল্লির মেডান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়।
গাজায় বিমান হামলায় শিশুসহ পরিবারের ছয় সদস্য নিহত
হরমুজে উত্তেজনা, শান্তির খোঁজে পাকিস্তানে ইরানের দূত