ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলন চলাকালে শারীরিক অসুস্থতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। জ্বর ও শরীরব্যথার কারণে কয়েক ঘণ্টার জন্য বিশ্রাম নিলেও সন্ধ্যার মধ্যে আবার যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফেরার কথা জানিয়েছেন তিনি।
এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে জানান, গত কয়েক দিন ধরে তিনি প্রচণ্ড জ্বর ও শরীরব্যথায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যথানাশক ওষুধ খেয়ে দিন পার করছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি লেখেন, বৃহস্পতিবার যন্তর মন্তরে তার সঙ্গে দেখা না হলে যেন কেউ কষ্ট না পান। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে সন্ধ্যার মধ্যেই আবার প্রতিবাদস্থলে ফিরে আসবেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকে ও অন্য বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে।
তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয়।
ঘটনার পর পুলিশের ভূমিকার সমালোচনা করেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালেও তিনি পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে, এই আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে বলে জানা গেছে।
আন্দোলনের আড়ালে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা: দিলীপ ঘোষ
রাশিয়ার সহায়তায় সিআইএ ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলা