ঝড়-বৃষ্টির মাঝেই ১৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:২০ এএম

সারাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং খুলনা বিভাগের ১০টি জেলাসহ মোট ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী রবি ও সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে, তবে তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। পরবর্তী ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত