মালয়েশিয়ার কুয়ালালামপুরের কুচাই লামা এলাকায় মানব পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রানজিট প্রিমিসে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারচক্রের সিন্ডিকেটকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) সোমবার (২ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে বাংলাদেশী নারী পুরুষসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক ও একজন বাংলাদেশী নাগরিক মানব পাচারের সাথে সরাসরি জড়িত মাস্টারমাইন্ড বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছেন। পাশাপাশি পাচারের শিকার ২০ জন বিদেশী নাগরিককেও হেফাজতে নেয়া হয়েছে।
অভিযানের প্রথম ধাপে কুচাই লামা এলাকার একটি সুপারমার্কেটের পার্কিং লটে অভিযান চালানো হয়। সেখানে একটি ৪x৪ যানবাহন ও একটি এসইউভি তল্লাশি করে ৭ জন বাংলাদেশী নাগরিক—যাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী—এবং ১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
এরপর দ্বিতীয় পর্যায়ে কুচাই লামার একটি কনডোমিনিয়ামে অভিযান চালিয়ে আরো ১২ জন বাংলাদেশী পুরুষ নাগরিককে আটক করা হয়। তারা প্রতিবেশী একটি দেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে দক্ষিণাঞ্চল ও ক্লাং ভ্যালির বিভিন্ন এলাকায় যাওয়ার অপেক্ষায় ছিল। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে।
লরা ফার্নান্দেজ কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচিত
