বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে। ইতোমধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মূল ইশতেহার ঘোষণা করছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।  

এতে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনার দায়িত্বে আছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

জানা গেছে, দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে বিএনপির এই ইশতেহারে।

FJ
আরও পড়ুন