নির্বাচনি ইশতেহার ঘোষণা বিএনপির

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে। মূল ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনার দায়িত্বে আছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন-সব মিলিয়ে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হচ্ছে।

এছাড়া  বিএনপির ইশতেহারে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ  ৯টি প্রতিশ্রুতি।

FJ
আরও পড়ুন