টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছে বিএনপি এবং একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম এক লাখ ৫৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯২ হাজার ৭৮১ ভোট।
টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে এক লাখ ৯৪ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৫৭ হাজার ৫১৬ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ৯০ হাজার ৭৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে বিএনপি প্রার্থী ওবায়দুল হক নাসির পেয়েছেন ৬৮ হাজার ৯৯ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির লুৎফর রহমান মতিন ৯১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৫৩ হাজার ৫৭৪ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির সুলতান সালাহউদ্দিন এক লাখ ২৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সেখানে জামায়াত প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৭৮ হাজার ৫১৫ ভোট এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৮ হাজার ৭২৮ ভোট।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মো. রবিউল আওয়াল এক লাখ ৮৯ হাজার ২০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে জামায়াত প্রার্থী এ কে এম আব্দুল হামিদ পেয়েছেন ৮৭ হাজার ৯০৪ ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী এক লাখ ৪১ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সেখানে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন পেয়েছেন ৭০ হাজার ৫১ ভোট।
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে বিএনপির আহমেদ আযম খান এক লাখ ১৫ হাজার ১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৫ হাজার ৩৭৩ ভোট।

