জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে খেলাফত মজলিস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল কারচুপি, অনিয়ম এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে নির্বাচনের অনিয়ম সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ছিলেন দলটির আমির মাওলানা মামুনুল হক। নির্বাচনের দিন থেকেই এই আসনে ফলাফল জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ করে আসছে দলটি। আজকের সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

DR/SN
আরও পড়ুন