আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায় কেনাবেচা হচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধির পর বর্তমানে এই দাম কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী:

  • ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
  • ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা।
  • ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা।
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।

জুয়েলারি অ্যাসোসিয়েশন স্পষ্ট করেছে যে, উল্লেখিত বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি এবং ২৩ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে দাম বাড়িয়ে দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসে বাজুস।

DR/SN
আরও পড়ুন