আকিজ মোটরসের সেন্ট্রাল অ্যাসেম্বলি প্ল্যান্টের কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কেটুনে ‘আকিজ ব্যাটারি বিজনেস ডেভেলপমেন্ট’ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কেটুনে অবস্থিত আকিজ মোটরসের সেন্ট্রাল অ্যাসেম্বলি প্ল্যান্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে "Akij Battery Business Development Conference-2026"। 

সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে আকিজ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মার্কেটিং ও সেলস বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকিজ মোটরস ও আকিজ ব্যাটারির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনউদ্দিন। 

এছাড়া আকিজ গ্রুপের জিএম (অপারেশন) গাজী মনোয়ারুল ইসলাম, বিভিন্ন অঞ্চলের এরিয়া ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, BloomGo-এর ম্যানেজিং ডিরেক্টর মি. অ্যান্ড্রু স্মিথ। 

অনুষ্ঠানে জানানো হয়, BloomGo-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আধুনিক লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি বাংলাদেশে নিয়ে এসেছে আকিজ গ্রুপ।

কনফারেন্সে আকিজের নতুন প্রজন্মের স্মার্ট লিথিয়াম ব্যাটারির বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা তুলে ধরা হয়। 

কর্মকর্তারা জানান, এই ব্যাটারিতে অত্যাধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম সংযুক্ত রয়েছে। ফলে ব্যাটারি হারিয়ে গেলে বা চুরি হলেও সহজেই তার অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।

এছাড়া একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাটারির চার্জ, মাইলেজ, কার্যক্ষমতা পর্যবেক্ষণ এবং প্রয়োজনে দূর থেকেই ব্যাটারি নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সুবিধা থাকবে। এতে ব্যাটারিচালিত যানবাহন চুরি হলেও দ্রুত শনাক্ত ও উদ্ধার করা সহজ হবে। আকিজ ব্যাটারির দাবি, এ ধরনের প্রযুক্তি বাংলাদেশে প্রথম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়লে দেশে গ্রীন এনার্জির বিস্তার ঘটবে। এতে গ্যাস, কয়লা ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ সময় আকিজ স্মার্ট লিথিয়াম ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব, উন্নত প্রযুক্তি, নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কনফারেন্সে সারা দেশ থেকে নির্বাচিত সেরা সেলসম্যানদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি শক্তি ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সহজ ঋণ সুবিধায় আকিজ লিথিয়াম ব্যাটারি বিক্রির পরিকল্পনার কথাও জানানো হয়। 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সহজ অর্থায়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশে গ্রীন এনার্জির ব্যবহার আরও দ্রুত সম্প্রসারিত হবে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত