যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর এক হাজার ২০০টির বেশি গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। খবর আলজাজিরা।
ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় নিষ্পাপ বহু শিশু নিহত হয়েছে এবং এই হামলার জবাব দেওয়া হবে।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়-ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কাঁদলেন ইরানি উপস্থাপক
