ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ এবং দেশের বিভিন্ন আসনের আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয়জন নবনির্বাচিত সংসদ সদস্যকে হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন-
১. জিকে গউস: সংসদ সদস্য, হবিগঞ্জ-৩।
২. রকিবুল ইসলাম: সংসদ সদস্য, খুলনা-৩।
৩. মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু: সংসদ সদস্য, শরীয়তপুর-৩।
৪. অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু: সংসদ সদস্য, নাটোর-২।
৫. মো. আখতারুজ্জামান মিয়া: সংসদ সদস্য, দিনাজপুর-৪।
৬. এবিএম আশরাফ উদ্দিন নিজাম: সংসদ সদস্য, লক্ষ্মীপুর-৪।
গত ১২ ফেব্রুয়ারি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশের প্রথম সাধারণ নির্বাচন (ত্রয়োদশ সংসদ) অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। আগামী ১২ মার্চ নবনির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
সংসদীয় রীতি অনুযায়ী, সংসদের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চিফ হুইপ ও হুইপগণ সরকারি দলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম
