ইরানে হামলার বিরুদ্ধে ৬০ শতাংশ আমেরিকান

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে একযোগে হামলা শুরু করলেও খোদ আমেরিকানরাই এই সামরিক অভিযানের পক্ষে নেই। সম্প্রতি প্রকাশিত ৩টি উচ্চমানের জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরুর বিরোধী।

সিএনএন (CNN), রয়টার্স/ইপসোস এবং দ্য ওয়াশিংটন পোস্টের পরিচালিত পৃথক তিনটি জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ আমেরিকান এই হামলার বিষয়ে তাদের অসন্তোষ বা নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট সমর্থকরা প্রায় সবাই এই যুদ্ধের বিরোধিতা করেছেন। অন্যদিকে রিপাবলিকানদের একটি অংশ সমর্থন দিলেও তাদের অনেকেও মনে করেন, আমেরিকার উচিত বাইরের দেশের যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া।

রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মার্কিনি মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারে ‘অতিরিক্ত আগ্রহী’ বা হঠকারী। মাত্র ৩৫ শতাংশ মানুষ মনে করেন তার সিদ্ধান্ত সঠিক। এমনকি ৫ শতাংশ নাগরিক মনে করেন ট্রাম্পের আরও বেশি শক্তি প্রয়োগ করা উচিত ছিল।

ফক্স নিউজের (Fox News) একটি জরিপে দেখা গেছে, মার্কিনিরা এই হামলার বিষয়ে সমান দুই ভাগে বিভক্ত। তবে বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন করার কৌশলের কারণে ফক্স নিউজের ফলাফলে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

সাধারণত যেকোনো যুদ্ধের শুরুতে নাগরিকদের সমর্থন বাড়ে, যা পরে কমে যায় (যেমনটি হয়েছিল ইরাক যুদ্ধের সময়)। কিন্তু ইরানের ক্ষেত্রে শুরুতেই নাগরিকদের বড় একটি অংশ বিপক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া জরিপে আরও কিছু নেতিবাচক তথ্য উঠে এসেছে:

  • ৬৮% মার্কিনি মনে করেন ট্রাম্পের অগ্রাধিকারগুলো ভুল।
  • ৬৪% মানুষ ট্রাম্পের নতুন শুল্ক বা ট্যারিফ নীতির বিপক্ষে।
  • মাত্র ২১% মানুষ মনে করেন ইরানের ওপর আগ বাড়িয়ে হামলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে।

উল্লেখ্য, এখনো প্রায় ২৯ শতাংশ মার্কিনি এই সংঘাতের বিষয়ে গভীর মনোযোগ দেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়লে ট্রাম্প প্রশাসনের ওপর জনচাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

DR
আরও পড়ুন
সর্বশেষপঠিত