ইরানিয় জেনারেল কিওমারস হায়দারি বলেছেন, ‘নো রিট্রিট। আমরা শত্রুকে অনুতপ্ত না হওয়া পর্যন্ত থামব না।‘ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে। ইরানজুড়ে নিহতের সংখ্যা ১ হাজার ২৩০-এ পৌঁছেছে। খবর দিয়েছে তাসনিম নিউজ এবং আল-জাজিরা।
ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হামলায় ইসরায়েল, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে।
হায়দারি, যিনি খাতাম আল-আনবিয়ার অধীনে ৮ বছরের যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন, বলেন, ইরান সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষা এবং পাল্টা হামলা চালাচ্ছে। তার মতে, শত্রুর কোনো পদক্ষেপই অপ্রভাবিত থাকবে না।
ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কারণ আগ্রাসকরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে।‘
সূত্র: আলজাজিরা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ১২৩০
‘যুদ্ধ চাইনি, কিন্ত আগ্রাসনের কারণে আত্মরক্ষায় বাধ্য হয়েছি’
