যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে আলাস্কা অঙ্গরাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় দুটি রুশ সামরিক বিমান শনাক্ত করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দুই দেশের যৌথ প্রতিরক্ষা সংস্থা নোরাড।
নোরাডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার শনাক্ত হওয়া দুটি রুশ বিমানকে নজরদারি ও প্রতিহত করার জন্য মোট ১২টি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উক্ত রুশ বিমানগুলি শুধুমাত্র আন্তর্জাতিক আকাশসীমায় ছিল এবং যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি।
নোরাড আরও জানিয়েছে, আলাস্কা ও কানাডার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) রাশিয়ার এমন তৎপরতা নিয়মিতভাবে লক্ষ্য করা যায়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো তাৎক্ষণিক হুমকি হিসেবে ধরা হচ্ছে না। উল্লেখ্য, ডিআইজেড হলো আন্তর্জাতিক আকাশসীমার একটি নির্দিষ্ট এলাকা, যেখানে প্রবেশ করা সব বিমানকে নিজেদের পরিচয় জানাতে হয়।
এদিকে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশের দক্ষিণপশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার বিমান লক্ষ্য করে ধ্বংস করেছে। যদিও যুক্তরাষ্ট্র এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে অস্বীকার করেছে।
ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি
যুক্তরাষ্ট্রকে কড়া জবাব না দিয়ে পিছু হটব না: ইরানিয়ান জেনারেল
