ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:১৮ এএম

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

আল–জাজিরার এক প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণের একাধিক শব্দ শোনার পর বিমান বিধ্বংসী ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনটি ধ্বংস করার চেষ্টা করেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র- আলজাজিরা

 

HN
আরও পড়ুন