মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:৩৪ এএম

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড বা খাতাম আল-আনবিয়ার একজন মুখপাত্র হুমকি দিয়েছেন যে ইরানে একটি ব্যাংক লক্ষ্যবস্তু হওয়ার প্রতিক্রিয়ায় দেশটি ওই অঞ্চলের ইসরাইলি ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানায়, ইব্রাহিম জোলফাঘারি সতর্ক করে বলেছেন, ‘এই অঞ্চলের মানুষদের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়।’

জোলফাঘারি বলেন, ‘শত্রু আমাদের মার্কিন ও ইসরাইলের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যকরার স্বাধীনতা দিয়েছে।’

ইরানের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আরো জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবন হামলার লক্ষ্য হয়েছে।

মঙ্গলবার ইরানের গণমাধ্যমে জানানো হয়েছিল, সেপাহ ও আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির সেবা কিছুটা বিঘ্নিত হয়েছিল।

বিবিসি অ্যারাবিক ইরানের নিউজ চ্যানেল ‘খবর’ এর বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকের কর্মীরা গত রাতে এক বিমান হামলায় নিহত হয়েছেন।

চ্যানেলটির তথ্যমতে, ‘বেতন বিতরণের প্রস্তুতির জন্য ওই কর্মীরা বিশেষ শিফটে কাজ করছিলেন।’ সূত্র : বিবিসি

HN
আরও পড়ুন