হুতিদের দখলে ইয়েমেনের আরও ২ দ্বীপ 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ এএম

মধ্যপ্রাচ্যের ইয়েমেন সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। লোহিত সাগর ও সংলগ্ন কৌশলগত সমুদ্রসীমায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করে নিয়েছে হুথি বিদ্রোহীরা।

বিদ্রোহীদের এই আকস্মিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির সার্বিক অবনতি ঘটায় এবং হুথিদের অগ্রগতি রুখতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

উপকূলীয় এলাকায় হুথিদের সামরিক অবস্থান এবং সমরাস্ত্রের ঘাঁটি লক্ষ্য করে চালানো হচ্ছে এই ধারাবাহিক হামলা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই সামরিক পদক্ষেপ জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন