ইরানে হামলা বন্ধের আহ্বান জানালো রাশিয়া

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

ইরানে চলমান হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো মনে করছে, কেবল কূটনৈতিক প্রচেষ্টা এবং সংলাপই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 'আমরা সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ দিচ্ছি। এটি উত্তেজনা কমিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।'

তিনি আরও সতর্ক করে বলেন, পুরো মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতি ক্রমশ দুঃসহ হয়ে উঠছে। চলমান যুদ্ধ দিন দিন উদ্বেগজনক মাত্রায় পৌঁছাচ্ছে এবং সাধারণ মানুষ সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জাখারোভা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে ইরান ও অঞ্চলভিত্তিক শক্তিগুলো কূটনৈতিক পথে বসে সমস্যার সমাধান করতে পারে। তিনি উল্লেখ করেছেন, রাশিয়া সবসময়ই এমন পদক্ষেপের পক্ষে থাকবে যা সহিংসতা কমাবে এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। সূত্র: আল–জাজিরা।

AS/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত