মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। তেহরান পাল্টা হামলা জোরদার করেছে, যার প্রভাব পড়ে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে পৌঁছেছে।
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারির পাশাপাশি দেশজুড়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং ইরানের শত্রুদের বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাতিসংঘে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জানিয়েছে, যুদ্ধের ১৩তম দিন বুধবার (১১ মার্চ) পর্যন্ত অন্তত ১,৩৪৮ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১৭ হাজারের বেশি। মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে শিশুদের উপর প্রভাব পড়েছে। ইউনিসেফ জানিয়েছে, ১,১০০-এর বেশি শিশু এই সংঘাতে নিহত বা আহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ শেষ করার জন্য তিনটি শর্ত দিয়েছেন- ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক নিশ্চয়তা।
সাইবার হামলার ঘটনায় ইরান-সমর্থিত হ্যাকার গ্রুপ হান্দালা মিনাবের মেয়েদের স্কুলে হামলার প্রতিশোধ হিসেবে স্ট্রাইকার্স নেটওয়ার্ক অচল করে দিয়েছে এবং ৫০ টেরাবাইট তথ্য মুছে দিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানকে আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করার জন্য। তবে এতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার কোনো উল্লেখ নেই।
ইরান দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজকে সতর্কবার্তা উপেক্ষার কারণে লক্ষ্যবস্তু করে আঘাত করা হয়েছে। এদিকে ওমানের নৌবাহিনী আহত জাহাজ থেকে ২০ জন নাবিককে উদ্ধার করেছে।
উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি
সৌদি আরব: শায়বাহ তেলক্ষেত্রের দিকে আসা দুটি ড্রোন আকাশে ভূপাতিত করা হয়েছে। একই তেলক্ষেত্র ও বিদেশি দূতাবাসের লক্ষ্য করে আরও ড্রোন ধ্বংস করা হয়েছে।
ওমান: সালালাহ বন্দরে ড্রোন হামলায় কয়েকটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার এই ঘটনার নিন্দা জানিয়েছে।
বাহরাইন: মুহাররাকে তেলট্যাংকে ইরানের হামলার পর বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত: ছয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৯ ড্রোন প্রতিহত করা হয়েছে। ইরানের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকির কারণে সিটিব্যাংক শাখা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
কুয়েত: ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে ছয়টি বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ হয়ে গেছে; একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত করলে দু’জন আহত হয়েছেন।
কাতার এয়ারওয়েজ: সরকারি অস্থায়ী অনুমতি পাওয়ার পর ২৯টি ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান প্রায় পরাজিত হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জিতে গেছি…প্রথম ঘণ্টাতেই যুদ্ধ শেষ হয়ে যেত।’
হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ চললেও আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ স্বাগত জানাবেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, লক্ষ্য নির্ধারণে ত্রুটির কারণে একটি টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের স্কুলে আঘাত হেনে থাকতে পারে।
পেন্টাগনের ব্রিফিং অনুযায়ী, যুদ্ধের প্রথম ছয় দিনে সামরিক ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
ইসরায়েল
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে, এর কোনো সময়সীমা নেই। যুদ্ধের শুরু থেকে ১৪ জন সেনা আহত হয়েছেন, যার মধ্যে ছয়জন দক্ষিণ লেবাননে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭৯ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বড় আকারের হামলা চালিয়েছে।
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে যাচ্ছিল বলে শনাক্ত করা হয়েছে।
লেবানন ও ইরাক
বৈরুতের সমুদ্রতীরবর্তী এলাকায় ইসরায়েলি হামলায় সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। অনেক বাস্তুচ্যুত মানুষ খোলা জায়গায় আশ্রয় নিয়েছিলেন।
লেবাননে ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাতে এখন পর্যন্ত ৬৩০-এর বেশি নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ইরাকের উপকূলে দুটি তেলবাহী জাহাজে হামলায় অন্তত একজন ক্রু নিহত, কয়েকজন নিখোঁজ এবং ৩৮ জন উদ্ধার হয়েছেন।
তেল ও জ্বালানি বাজার
যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে পৌঁছেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বাজার স্থিতিশীল রাখতে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ১৭২ মিলিয়ন ব্যারেল সরবরাহ করবে। সূত্র: আলজাজিরা
ইরান যুদ্ধের ১২তম দিন, যা ঘটলো
হরমুজ প্রণালি বন্ধই থাকবে: মোজতবা খামেনি
হরমুজে তেলবাহী জাহাজে এখনই পাহারা দিতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র
সব ধরণের জ্বালানি তেল রপ্তানি নিষিদ্ধ করলো চীন
‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লিখে হুঁশিয়ারি ইরানি স্পিকারের
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ইরানি ড্রোন হামলা
