হুমকি সাবেক পাক হাইকমিশনারের

‘পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে মুম্বাই-দিল্লি’

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘পাকিস্তান যদি কোনও বিদেশি শক্তির হামলা হয়, তার জবাবে কোনো চিন্তা ছাড়াই ভারতের ওপর হামলা চালানো হবে।’

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের দেওয়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এক প্রশ্নের তিনি এই মন্তব্য করেন। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তার ওই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আব্দুল বাসিত বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং নয়াদিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়ব না। পরে যা হওয়ার হবে দেখা যাবে।’ তবে এই মন্তব্যকে একেবারে ‘চরম পরিস্থিতির’ এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি।

ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে।

বারবার ওই পরিস্থিতিকে ‘অসম্ভব’ বলে বর্ণনা করলেও নিজের যুক্তিতে অটল ছিলেন আব্দুল বাসিত থাকেন। তিনি বলেন, ‘যদি কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে পাকিস্তানের সামনে ভারতের যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা এমনটা চাই না, ভারতও চায় না।’

বিশেষ করে মুম্বাই এবং নয়াদিল্লির নাম উল্লেখ করায় তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সঙ্গে প্রতিবেশি দেশগুলোর চলমান উত্তেজনাকর সম্পর্কের মাঝে ওই মন্তব্য করেছেন দেশটির সাবেক এই হাইকমিশনার। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ এখন তুঙ্গে।

AHA
আরও পড়ুন