উপসাগরীয় দেশগুলোতে গতকাল বৃহস্পতিবার কোনো হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে, তবে নিঃসন্দেহে এটি জায়নবাদী শত্রু (ইসরায়েল) অথবা যুক্তরাষ্ট্রের কাজ।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মধ্যেই গতকাল ড্রোন হামলায় কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের আকাশসীমায় ঢুকে পড়া ড্রোনের বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘোষণার পর ক্ষয়ক্ষতির এ খবর পাওয়া গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান
রোববার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার
