নেপালের নতুন এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ'র (বালেন শাহ) একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি মূলত বালেন শাহ প্রধানমন্ত্রী হওয়ার আগের অর্থাৎ নির্বাচনী প্রচারণা কালের। সেখানে দেখা যায়, প্রথাগত রাজনৈতিক গাম্ভীর্য ঝেড়ে ফেলে তিনি অত্যন্ত সাধারণ ভঙ্গিতে স্থানীয় এক আড্ডায় বসে ক্যারম খেলছেন। জনপ্রিয় এই র্যাপ শিল্পী তার নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বড় ধরনের প্রটোকল বা নিরাপত্তা বলয় এড়িয়ে চলছিলেন।
সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বড় মাপের নেতাদের বিশাল প্রটোকল বা দেহরক্ষী ছাড়া দেখা যায় না। কিন্তু বালেন শাহ এর উল্টো পথে হেঁটেছেন। ভিড়ের মধ্যে পায়ে হেঁটে মানুষের সাথে কথা বলা, কুশল বিনিময় করা এবং সাধারণের সাথে খেলাধুলায় অংশ নেওয়ার এই ‘ডাউন-টু-আর্থ’ পদ্ধতি নেপালের ভোটারদের বিশেষ করে তরুণ প্রজন্মের মন জয় করে নিয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, বালেন শাহর এই অকৃত্রিম ভঙ্গিই তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। বড় কোনো প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার এই ছবি ও ভিডিওগুলোই তখন তার নির্বাচনী জয়ের পথকে আরও সুগম করে দিয়েছিল।
ব্রাজিল-যুক্তরাষ্ট্রের নতুন 'নিরাপত্তা চুক্তি' সই
