যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘টেকসই সমাধান চায় ইন্দোনেশিয়া

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৩:১০ পিএম

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনাকে একটি "উৎসাহব্যঞ্জক উন্নয়ন" হিসেবে অভিহিত করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। জাকার্তা আশা প্রকাশ করেছে যে, এই আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বে একটি স্থায়ী ও টেকসই সমাধান বেরিয়ে আসবে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভাদ নাবিল তুরস্কের আনাদোলু এজেন্সিকে বলেন, "এটি একটি ইতিবাচক অগ্রগতি যা দুই দেশের মধ্যে যোগাযোগের পথ উন্মুক্ত রাখতে সাহায্য করবে এবং কূটনীতির জন্য জায়গা তৈরি করবে।" তিনি আরও যোগ করেন, ইন্দোনেশিয়া এই উন্নয়নকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।

ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সকল পক্ষকে 'সর্বোচ্চ সংযম' প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে সংলাপ ও কূটনীতিকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে জাকার্তা।

বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়ার মতো প্রভাবশালী মুসলিম দেশের এই সমর্থন শান্তি আলোচনার গুরুত্বকে আন্তর্জাতিকভাবে আরও জোরালো করল। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জ্বালানি তেলের স্থিতিশীলতা বজায় রাখতে হরমুজ প্রণালি সচল হওয়া ইন্দোনেশিয়ার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত