পাকিস্তানে 'অর্থনৈতিক সমর্থন' প্রদর্শনের অংশ হিসেবে ইসলামাবাদ সফর করছেন সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নেওয়া কয়েক বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের কথা বলার দিন কয়েক পরেই সৌদি অর্থমন্ত্রীর এই সফর।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দপ্তর জানায়, তিনি সৌদি যুবরাজের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপের কথা স্মরণ করেছেন এবং সৌদি আরবের দীর্ঘদিনের অর্থনৈতিক ও আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সহায়তা পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়।
এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। যদিও সৌদি অর্থমন্ত্রী এই আলোচনায় অংশ নিচ্ছেন না, তবুও তার উপস্থিতি আঞ্চলিক কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে পাকিস্তানের এই আর্থিক সমন্বয় ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘টেকসই সমাধান চায় ইন্দোনেশিয়া
ইসলামাবাদে সেনাপ্রধানের পোশাকেই কি বিশেষ বার্তা
