হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি উল্লেখ করে প্রণালিটি উন্মুক্ত রাখতে আহ্বান জানিয়েছে চীন। বুধবার (১৫ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপকালে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ন্যায়সংগত অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে একই সঙ্গে এ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি এখন যুদ্ধ ও শান্তির এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তবে তিনি আশা ব্যক্ত করেন, শান্তির একটি সুযোগ তৈরি হচ্ছে।
এদিকে চীনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জবাবে বলেছেন, তার দেশ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে আগ্রহী। তথ্যসূত্র: গালফ নিউজ
ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৯ হামলার দাবি হিজবুল্লাহর