ইরান যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ভয়াবহ আগুন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

যুক্তরাজ্যের একটি সামরিক ঘাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। যুক্তরাষ্ট্র ওই বিমানঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে।

রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ এই খবর জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, রবিবার ভোররাতে আরএএফ ফেয়ারফোর্ডে আগুন লাগে এবং বাসিন্দাদের তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়। গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস (জিএফআরএস) জানিয়েছে, তারা ফেয়ারফোর্ড এলাকার একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নেভানোর কাজে সাড়া দিচ্ছে।

আগুনের ধোঁয়ার কারণে বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখতে সতর্ক করেছেন সংস্থাটির মুখপাত্র। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া রয়্যাল এয়ার ফোর্সের কোনো উড়োজাহাজের ক্ষতি হয়নি। তবে বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এ পর্যন্ত জানা যায়নি।

AHA
আরও পড়ুন