'যুদ্ধ থামলেও আর আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালি' 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর চলমান উত্তেজনা এবং নৌচলাচল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ইরানের এক শীর্ষ আইনপ্রণেতা; তিনি জানিয়েছেন, যুদ্ধ-পূর্ব অবস্থায় আর ফিরে যাবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পরিস্থিতি।

ইরানি পার্লামেন্টের দ্বিতীয় উপ-স্পিকার আলি নিকজাদ বলেছেন, হরমুজ প্রণালিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত ও নির্দেশনার অংশ।

তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং একই সময়ে যুক্তরাষ্ট্র আরোপ করেছে নৌ অবরোধ। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলমান এই প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরান ইসলামাবাদে দুই সপ্তাহ আগে আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয় এবং পরে তা অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে আলোচনার আরেক দফা আয়োজনের কূটনৈতিক প্রচেষ্টা এখনো চলমান রয়েছে। সূত্র: আলজাজিরা।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত