রাত পোহালেই পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের টানটান উত্তেজনা শেষে এখন ফল ঘোষণার অপেক্ষা।
দীর্ঘ দুই ধাপের ভোটগ্রহণ শেষে সোমবার (৪ মে) প্রকাশ করা হবে এই মহাসংগ্রামের ফলাফল। ছয় কোটিরও বেশি ভোটারের রায়ে নির্ধারিত হতে যাচ্ছে আগামী পাঁচ বছর কারা শাসন করবে পশ্চিমবঙ্গ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরবর্তীতে ইভিএম-এর (EVM) ভোট গণনা করা হবে।
ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ধারণা করা হচ্ছে যে, বিকেলের আগেই বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, ২৯৪টি আসনের মধ্যে একটি আসনে (ফালটা) অসঙ্গতির কারণে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ হবে, তাই কাল ২৯৩টি আসনের ফল জানা যাবে।
এদিকে ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথ ফেরত জরিপগুলোতে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) এগিয়ে রাখা হয়েছে।
অনেক সংস্থার দাবি, এবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারে। তবে এই জরিপকে সরাসরি নাকচ করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তার দাবি, বিজেপির অর্থের বিনিময়ে তৈরি করা এই জরিপের সঙ্গে বাস্তবতার মিল নেই এবং তৃণমূল কংগ্রেসই টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবে।
গাজায় ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার ফিলিস্তিনির লাশ
ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা