পশ্চিমবঙ্গে তৃণমূলের নেত্রী মহুয়ার ওপর পাথর হামলা

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:১১ এএম

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী ও সংসদ সদস্য মহুয়া মৈত্রের উপর পাথর হামলা চালানো হয়েছে। 

বুধবার (২ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ’ সম্প্রচারের মাধ্যমে তিনি নিজেই দেখান তার উপর ডিম, পানির বোতল ও পাথর নিক্ষেপ করা হচ্ছে। 

যারা এ হামলা করেছেন, তারা পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি দলের সমর্থক বলে অভিযোগ করেন এ তৃণমূল নেত্রী ও সংসদ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে মহুয়া মৈত্র বলেন, ‘দলের বিধায়ক আলিফা আহমেদের বাসভবনের বাইরে বিক্ষোভ চলার সময় তাকে লক্ষ্য করে বিজেপির কর্মীরা ডিম ছুড়েছেন এবং তার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।’

তৃণমূলের কংগ্রেসের একটি সভায় যোগ দিতে নদীয়া জেলার কালীগঞ্জের পলাশীতে আলিফা আহমেদের বাসভবনে গিয়েছিলেন মহুয়া মৈত্র। 

তিনি এ ঘটনার একটি ভিডিও সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করেছেন। এসময় তিনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করার অভিযোগ তুলেছেন। 

অভিযোগ জানিয়ে মহুয়া বলেন, ‘রাজ্যে সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে আছে। বিজেপি এখন আমাকে আক্রমণ করার পরিকল্পনা করেছে। এরা সাধারণ মানুষ নয়, এরা বিজেপির কর্মী।’

নদীয়া জেলার এক পুলিশ কর্মকর্তা স্থানীয় প্রচারমাধ্যমকে জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদের ছত্রভঙ্গ করে দেন। তবে এর আগে অন্তত ঘণ্টা দুয়েক মহুয়ার ওপর আক্রমণ চলে।’ 

বিজেপির প্রতিক্রিয়া

মহুয়ার ওপর পাথর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নিন্দা করলেও সক্রিয়ভাবে বিরোধীপক্ষের নেতা-নেত্রীদের ওপর এই ধরনের হামলা বন্ধ করতে পথে নামেনি রাজ্যের ক্ষমতাশীল দল। 

HN
আরও পড়ুন