'প্রজেক্ট ফ্রিডম'কে সমর্থন দিলেন মার্কিন সিনেটর

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:৩৮ এএম

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত 'প্রজেক্ট ফ্রিডম' (Project Freedom) অভিযানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এই অভিযানের লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে অবরুদ্ধ বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন পাহারায় নিরাপদ জলসীমায় নিয়ে আসা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে গ্রাহাম ইরানের কঠোর সমালোচনা করে বলেন, এটা আমার কাছে স্পষ্ট যে ইরান আলোচনার নামে নাটক করছে। যুদ্ধ বন্ধে তাদের সর্বশেষ প্রস্তাবটি ছিল হাস্যকর। তিনি আরও উল্লেখ করেন যে, তিনি কূটনৈতিক উপায়ে এই সংঘাতের অবসান চাইলেও বর্তমানে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা জরুরি হয়ে পড়েছে।

সিনেটর গ্রাহাম ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তেহরান বিশ্বকে আতঙ্কিত করার চেষ্টা চালিয়ে যায়, তবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই শক্তি প্রয়োগ করে তার জবাব দিতে হবে। ট্রাম্পের এই নতুন মিশনকে তিনি বিশ্ববাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার একটি সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

SN
আরও পড়ুন